শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে করোনা মোকাবেলায় ২৪ঘন্টা কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০২০


মো. আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা কোভিড-১৯ মোকাবেলায় ২৪ঘন্টা কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমানের নেতৃত্বে চৌদ্দগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হচ্ছে।

ডা. মো. হাসিবুর রহমানর জানান, এ পর্যন্ত আট জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ এর জীবানু আছে কিনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে তিনটি নমুনাই নেগেটিভ এসেছে। এই এলাকার প্রায় ১৪শ প্রবাসী তাদের কোরন্টাইন শেষ করেছে। এছাড়া এলাকার মানুষদের যেকোন সেবা প্রদানের জন্য আমরা প্রস্তুুত রয়েছি।

আমাদের হাসপাতালে একটি এম্বুল্যান্স রয়েছে কোন এলাকায় কোরনা সন্দেহভাজন রোগীর খবর পাওয়া গেলে সাথে সাথে নমুনা সংগ্রহ করা হবে।

সকলে ঘরে থাকলে ও সরকারের নির্দেশনা মেনে চললে এই মহামারী সংক্রমন রোধ করতে আমরা সক্ষম হব।
তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন কে সাথে নিয়ে উপজেলার সকল বাজার, উল্লেখযোগ্য স্থান ও পাড়া মহল্লায় সচেতনতামুলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি