শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে এবার চিকিৎসকের গাড়ি চালকসহ এক মেয়ে করোনায় পজিটিভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু‘র গাড়ির চালক সাগর হোসেন (২৫),পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদিয়া আক্তার (১০) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

(১৯ এপ্রিল) রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু।

এই পর্যন্ত ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরিক্ষায় পজিটিভ এসেছে ৪ জন শিশু, ২ জন নারী, ১ জন পুরুষ ও মৃত্যু হয়েছে ১ নারী।

এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বালিখাড়া গ্রামে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে । ময়নামতি ইউনিয়নের জিয়াপুর পুরো গ্রাম লকডাউন করা আছে। নতুন আক্রান্তের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এর আগে ১৫ এপ্রিল বুধবার ষোলনল ইউনিয়ন বালিখাড়া গ্রামের নতুন ২৪ বছরের সাথী আক্তার নামে নারীর আক্রান্ত হওয়ার পর এবার তার ছেলে শিশু সন্তান মো: মাহাতাব আহমেদসহ আক্রান্ত হয়েছে । তার বয়স ২ বছর ২ মাস। বিভিন্ন এলাকা থেকে করোনার ভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকা প্রেরণ করার পর পরিক্ষায় সাথী আক্তারের পজেটিভ আসার পর আবার তার শিশু সন্তানেরও নমুনা পরিক্ষায় পজেটিভ আসে।

কিছুদিন আগে দাদী ও মৃত আবদুল কাদির ড্রাইভারের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা করোনা ভাইরাস হাসপাতালে ইন্তেকাল করেছেন। নিহতের মৃতদেহ গ্রামের বাড়িতে আনতে দেয়নি কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত দেহ আনজুমানে মফিজুল ইসলামের দায়িত্বে দাফন করা হয়েছে । এর কিছু দিন পরে তার নাতী দুই শিশু করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২ শিশুর নাম আব্দুল্লাহ (৭) ও আব্দুর রহমান সুদাইস (৪)। এর পরে ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের আরো এক নারী নারগিস আক্তার (৫০) নামের আক্রান্ত হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি