শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলাজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২০


স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসে কুমিল্লার বুড়িচংএ ২ জন ও দাউদকান্দিতে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত ৫৯৩ জন করোনায় সন্দেহভাজন ব্যাক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, ৪৭৫ জনের রির্পোট এসেছে। এর মধ্যে ৩৫ জনের ফলাফল পজেটিভ পাওয়া গেছে। রির্পোটে ১১৮ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকা লোকের সংখ্যা ছিলো ৪ হাজার ৮৭৪ জন। ইতোমধ্যে ৩ হাজার ৪২২ জন মুক্তি সনদ পেয়েছে। বর্তমানে ১ হাজার ৪৫৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোঃ নিয়াতুজ্জামান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি