শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে কারফিউ দেয়ার দাবীতে মা, মেয়ের প্রতিবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কারফিউ দেয়ার দাবি নিয়ে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন মা ও মেয়ে।

শহরের ঠাকুরপাড়ার বাসিন্দা জাহানারা হক ও জাফরিন হক। তারা জানান, তারা অবাক বিশ্ময়ে দেখছেন মানুষজন অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন এবং করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন নন। সে কারনে তারা এই প্লেকার্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য পূবালী চত্বরে দাঁড়িয়েছেন এবং প্রতিদিন ১ ঘন্টা দাঁড়াবেন বলে জানান জাহানারা হক।

তাদের এই ব্যতিক্রমি উদ্যোগ প্রশাসনসহ সকলের নজর কাড়েন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি