শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়নগঞ্জ থেকে ফেরত কুমিল্লার বরুড়ার আরো এক যুবক করোনায় আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় আরো এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এসেছেন নারায়নগঞ্জ থেকে।

তিনি হলেন কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামের মোঃ মোবারক হোসেন।

আক্রান্ত মোবারক হোসেন নারায়নগন্জে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। তিনি কয়েকদিন আগে নায়ায়নগন্জ থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তার শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়। গত দুই দিন আগে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এই নিয়ে বরুড়া দুই জন আক্রান্ত হলেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় ৩৬ জন করোনা রোগি সনাক্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি