বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় রোগি ৩৬ জন, নমুনা ফলাফলের অপেক্ষায় ৪১২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০২০


স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় নতুন করে ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়নি। যার ফলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা ৩৬ জন রয়ে গেছে।

বুধবার নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৭৫ জনকে । সর্বমোট হোমকোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪৫৩ জন। আজ ছাড়পত্র নিয়েছেন ৯১ জন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২৯ জনের। রিপোর্টে এসেছে ৫১৭ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৪১২ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি