শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজ ক‌রোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন, রিপোর্টের অপেক্ষায় ৩১৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বৃহস্পতিবার নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। মৃত ব্যক্তি দেবিদ্বার উপজেলার বাসিন্দা।

আক্রান্ত ৩ জনের মধ্যে লাকসাম উপজেলায় ১ জন,সদর দক্ষিণ উপজেলায় ১ জন ও দেবিদ্বার উপজেলায় ১ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে জেলার দাউদকান্দি উপজেলায় ৭ জন, তিতাসে ৮ জন, বুড়িচংয়ে ৭ জন, চান্দিনায় ৪ জন, দেবিদ্বারে ৩ জন, মেঘনায় ১ জন, বরুড়া ২ জন, ব্রাক্ষণপাড়া ১ জন, সদর দক্ষিণে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন , হোমনায় ১ জন ও লাকসামে ২ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৩৯ জন।

কুমিল্লার বিভিন্ন উপজেলায় আজ হোম কোয়ারেটাইনে আছে ১ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনকৃত ব্যক্তির সংখ্যা ৫ হাজার ১৫১ জন।
সর্বমোট ছাড়পত্র প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। সর্বমোট করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ১ হাজার ২৪ জন। রিপোর্ট প্রাপ্তি ৭০৮ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি