শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম করোনায় আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২০

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম করোনা ভাইরাসের রিপোর্টে পজেটিভ এসেছে ।

করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করার পর এ রিপোর্ট এসেছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩ ঘটিকায় এ বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু।

এ ছাড়াও ডাক্তার মীর হোসেন মিঠু‘র গাড়ির চালক সাগর হোসেন(২৫),পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদিয়া আক্তার(১০),জিয়াপুর গ্রামের ২ শিশুর আব্দুল্লাহ(৭) ও আব্দুর রহমান সুদাইস(৪)। ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামের নারগিস আক্ততার (৫০)

ষোলনল ইউনিয়ন বালিখাড়া গ্রামের নতুন ২৪ বছরের সাথী আক্তার ও তার ছেলে শিশু সন্তান মো: মাহাতাব আহমেদসহ আক্রান্ত হয়েছিল তারা এখন চিকিৎসার মাধ্যমে নেগেটিভ এসেছে।

এই পর্যন্ত নমুনা সংগ্রহ করার পর পরিক্ষায় পজেটিভ এসেছে ডাক্তারসহ ৪ জন শিশু, ২ জন নারী, ১ জন পুরুষ ও মৃত্যু হয়েছে ১ নারী। সংখ্যা বেড়ে ৮ জন।

এছাড়াও বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল গিয়ে আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন । পুনরায় ওই হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি