বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় পৌর কাউন্সিলর আজাদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০২০

চান্দিনা প্রতিনিধি:
চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডে শতাধিক অসহায় পরিবারে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দক্ষিণ চান্দিনায় ব্যক্তিগত উদ্যোগে রমজানের ওই উপহার সামগ্রী বিতরণ করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ।

প্রতিটি প্যাকেটে চাল, তেল, ছোলা বুট, আলু ও পেয়াজ দিয়ে প্যাকেজটি তৈরী করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, পৌর আওয়ামীলীগ নেতা কাজী এখলাছুর রহমান তারেক, মো. ফলুর রহমান মুন্সী, মো. মোবারক হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. নেছার উদ্দিন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি