ডেস্ক রিপোর্টঃ
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৯৭ দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত দেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জনের শরীরে এবং মারা গেছেন ১৪৫ জন ও সুস্থ হয়েছেন ১২২ জন।


























































