মোঃ সফিউল আলমঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে ধনিজকরা প্রবাসী সংস্থার সহযোগীতায় ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজের সার্বিক সহযোগীতায় ১৫০ জন হতদরিদ্রের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজ, শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মীরু,শুভপুর ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার আমানউল্লাহ আমান, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আলম মিয়া,ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম , চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সদস্য হাসান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ইসলাম মিয়া,হাজী শামসুল হক,মোঃ শাহজাহান মিয়া, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মুন্সিরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান হৃদয়, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, শুভপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ,ছাত্রলীগ নেতা,লিটন জাবেদ, জনি,নিশাত, রাকিব এবং আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।


















































