শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ক‌রোনা ভাইরাসে আক্রান্ত ৭৭ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আজ বৃহস্পতিবার ৯ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জন দেবিদ্বার উপজেলায় ,১ জন ব্রাহ্মণপাড়া উপজেলার,১ জন দাউদকান্দি উপজেলার ও ১ জন মুরাদনগর উপজেলার । এ পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত ৭৭ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন, মৃত ব্যক্তিরা হলেন দেবিদ্বার ও মেঘনা উপজেলার বাসিন্দা। আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন।

উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ৪ জন, দেবিদ্বারে ১৬ জন, মেঘনায় ১ জন, বরুড়ায় ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগরে ৭ জন, হোমনায় ১ জন ও লাকসামে ১০ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৭৭ জন।

সর্বমোট ক‌রোনা ভাইরা‌সের নমুনা সংগ্রহ ১৬৯৪ জন। রিপোর্ট প্রাপ্তি ১৪৯৩ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পেইজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি