শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দিলেন কৃষকলীগ নেতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০২০

মো. আরিফুর রহমান মজুমদারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনুপ্রানিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কৃষি শ্রমিক সংকটের কারনে কৃষকের ধাঁন কেঁটে, মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগ।

করোনা পরিস্থিতি ও লকডাউনে শ্রমিক সংকটে ভুগছে কৃষক। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনায় আজ সকালে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারের উদ্যোগে উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের কৃষক আলকাছ মিয়ার ৪০শতাংশ জমির ধান কেটে, মাড়াই শেষে বাড়িতে পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হিরু, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা নাছির উদ্দীন ও কৃষক লীগ নেতা আবু তাহেরসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাঠের ধাঁন কাঁটা শেষ না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম চলবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি