মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা থেকে পালিয়ে যাওয়া করোনা রোগি চট্টগ্রামে আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২০

স্টাফ রিপোর্টার:

করোনায় আক্রান্ত পালিয়ে যাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের হাসানকে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ আটক করে লকডাউন করেছে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ এলে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়িতে গিয়ে তাকে পাননি। ২৫ মার্চ চট্টগ্রাম থেকে উপজেলার নাইঘর বড় বাড়ি গ্রামের ওই যুবক বাড়িতে আসেন। খবর পেয়ে ২৬ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল পজিটিভ আসে। বৃহস্পতিবার বিকালে তার বাসায় গেলে যুবকের মা জানান, সে ২৬ তারিখ বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি