সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা ভাইরাসের রেড জোন কুমিল্লার দেবিদ্বার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০২০

মোঃ জামাল উদিন দুলাল ,দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলছে । ইতোমধ্যে কুমিল্লার জেলার ডেনজার জোন বা রেড জোন হিসাবে ধরা হচ্ছে দেবিদ্বারকে ।

জেলার উপজেলা গুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেবিদ্বার উপজেলা । ইতোমধ্যে শুরু হয়ে গেছে কমিউনিটি ট্রান্সমিশন । দিন দিন রেড়ে চলছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা । করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের । গত সপ্তাহে দুই দিনে আক্রান্ত হয়েছেন ১২ জন এ সপ্তাহের রবিবারে করোনায় মৃত ডা.সুকুমার এর পরিবারের ৩জন, ভাড়াটিয়া ১ জন ও কর্মচারী ১ জন সর্বমোট ৫ জন আক্রান্ত হয়েছে ।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইইডিসিয়ার থেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো ৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে নারায়নগঞ্জ ফেরত সুতা ব্যবসায়ী জীবন কৃষ্ণ নামে এক ব্যক্তির পজেটিভ আসে এবং বাকি ৮ জনের নেগেটিভ পাওয়া যায়। এর আগে ৮ এপ্রিল জীবন কৃষ্ণ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। পরে ১০ এপ্রিল ভোরে তিনি নারানগঞ্জের নিজের বাসায় মারা যান। মারা যাওয়ার একদিন পর অর্থ্যাৎ ১১ এপ্রিল তার রিপোর্ট পজেটিভ পাওয়া আসে। গত ১৩ এপ্রিল আইইডিসিয়ার থেকে প্রাপ্ত ৪ জনের নমুনার সবকটিই নেগেটিভ আসে। এর পরদিন ১৫ এপ্রিলও চারজনের নমুনার মধ্যেও সবার নেগেটিভ পাওয়া যায়।

২০ এপ্রিল চারজনের নমুনার মধ্যে বাগুরের ইউপি সদস্য শাহজালাল মেম্বারের পজেটিভ ও বাকি তিনজনের নেগেটিভ রিপোর্ট আসে । পরে ২১ এপ্রিল শাহজালাল মেম্বার মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি