শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজও নতুন আক্রান্ত ৭৯০, মারা গেলেন ৩ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০২০

ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনা দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩ জনের। এ নিয়ে করোনায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭৯০ জন। বে পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭১৯ জনে।

বুধবার (৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি