বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের একজন পুরুষ স্বাস্থ্যকর্মী এমএলএসএস (৫৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১১ মে) আইইডিসিআর থেকে ওই স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। ফলাফল পাওয়ার পর চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ বন্ধ করে দেওয়া হয়। তবে হাসপাতালের আন্তবিভাগ ও বহির্বিভাগ চালু রাখা হয়েছে।

এ নিয়ে চান্দিনা উপজেলায় সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে। এদের মধ্যে ১ জন মারা গেছেন এবং ৪ জন সুস্থ্য হয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ জীবাণু মুক্ত করার জন্য ২৪ ঘন্টা বন্ধ থাকবে। তবে আন্তবিভাগ ও বহির্বিভাগে সেবা নিতে পারবেন রোগীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি