স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা নগরীর ছাতিপট্টি এলাকার মরহুম হাজী সফর আলীর ছেলে আবদুস সোবহানের চিকিৎসায় অবহেলার অভিযোগে আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসককে শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । আইসোলেশনের রোগীকে স্থানান্তর করার নিয়ম না থাকলেও ওই চিকিৎসক সেই কাজটিই করেছেন বলে তিনি জানান ।
জানা গেছে, মারা যাওয়া রোগী আবদুস সোবহানের শারিরীক অবস্থা মঙ্গলবার রাতে গুরুতর হওয়ায় নার্সরা ওই চিকিৎসককে কল করলেও তিনি আসেন নি।
বুধবার সকালে চিকিৎসক এসে রোগীকে দ্রুত ঢাকা নিতে বলেন। পরে রোগিকে অ্যাম্বুলেন্সে তোলার পর রোগী মারা যান। রাতে তেমন কোন চিকিৎসা পান নি মরে যাওয়া এই রোগি।
জানা যায়, মরে যাওয়া রোগির নমুনা সংগ্রহ করা হয়েছে।


















































