স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সিডি প্যাথ হাসপাতালের টেকনোলজিষ্ট হিসেবে কর্মরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি মহানগরীর সদর দক্ষিণের পদুয়ার বাজার (নতুন বাজার) সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন।
আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে তার বাসাটি লকডাউন করে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।


















































