স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসক এবং নার্স ও স্টাফসহ ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (২১ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ জন।জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৩ জনে।
আজ শুক্রবার (২১ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২ জন, আদর্শ সদরে ৮ জন, সদর দক্ষিণে ৫ জন, মুরাদনগরে ১৬ জন, চৌদ্দগ্রামে একজন, মনোহরগঞ্জে ২ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ ৭ জন (কুমিল্লা সদরের আওতাভুক্ত এলাকা) করোনায় আক্রান্ত ।
এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৭ জন ।
আজ বিকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৩৮ জন, সদরে ২৭ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১১ জন, সদর দক্ষিণে ১১ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ৯৬ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ২১ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ২৬ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৪৬৩ জন।


















































