সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল আরও ৪০ জনের, শনাক্ত আরও ২,৫৪৫ জন


দেশে ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল আরও ৪০ জনের, শনাক্ত আরও ২,৫৪৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০২০


ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনা দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে করোনায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৫ জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ১৫৩ জনে।

রবিবার (৩১ মে) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি