শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২ হাজার ৬৯৫ জনের, মৃত্যু ৩৭ জনের


দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২ হাজার ৬৯৫ জনের, মৃত্যু ৩৭ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। এছাড়া আজকে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৪৬ জনের।

বুধবার (০৩ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নতুন ৪৭০ জনসহ সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

২৪ ঘস্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি