শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লার আ’লীগের দুই নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০২০

ইমতিয়াজ আহমেদ জিতু:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা শহর ও উপজেলা আ’লীগের দুই রাজনীতিবিদ।

বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নগরীর ১৫ নং ওয়ার্ড  আ’লীগের অর্থ সম্পাদক আবুল বাশারের (৬৪) ।

করোনায় মারা যাওয়া আবুল বাশার কুমিল্লা শহরের পুরাতন মৌলভীপাড়া এলাকার পুকুর পাড়ের পূর্ব পাড়ের বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার
লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় । তিনি দীর্ঘ দিন দুবাই প্রবাসী ছিলেন। প্রায় ২ মাস আগে তিনি দেশে ফিরে আসেন।

বুধবার আবুল বাশারের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আসে। রাত সাড়ে ৯ টার দিকে তিনি অসুস্থ্য বোধ করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল বাশার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.আতিকুর রহমান জাহাঙ্গীর মারা
গেছেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কুমিল্লা (দ:) জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম বেগ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি