স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়ায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার ২৪ ব্যক্তির দেহের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৪ জনের দেহে করোনা ভাইরাসের আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।
তারা হলেন উপজেলার ঝলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো মো. তোফায়েল হোসেন, ব্রাদার মো. আরিফ হোসেন এবং লক্ষীপুর ইউনিয়নের পেরুল গ্রামের বাসিন্দা মো. খোরশেদ আলম।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা আক্রান্তদের সত্যতা নিশ্চিত করে জানান, মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের প্রত্যেকের বাড়ী লকডাউন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে নিজ নিজ হোম কোয়ারেন্টে চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়া তিনি আরও জানান, এ পর্যন্ত বরুড়ায় ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ১০ জন, অন্যরা চিকিৎসা সেবা নিচ্ছেন।


















































