শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা আপডেট : কুমিল্লায় দু দফায় আক্রান্ত ১১৬ জন , মারা গেছেন ২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

আজ দুপুরে ও রাতে কুমিল্লা জেলায় দু দাফায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯০ জনে। আজকে সুস্থ্য হয়েছেন ১০ জন। তারা দেবিদ্বারের বাসিন্দা। আজ শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা বেড়ে ৪০ জন হয়েছে।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনায় ৫ জন, হোমনায় ২ জন ও দাউদকান্দিতে ১১ জন, লাকসামে ১৪ জন, চৌদ্দগ্রামে ২২ জন , দেবিদ্বারে ১৩ জন, বুড়িচংয়ে ৯ জন, বরুড়ায় ৩ জন, সদর দক্ষিণে ৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, মেঘনায় ৩ জন, মুরাদনগরে ২ জন, লালমাইয়ে ১ জন ও সিটি করপোরেশনে ২২ জন।

শুক্রবার (৫ জুন) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৪৯৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ১০ জনের। এর মধ্যে ১ হাজার ৩৯০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৩৯ জন এবং সুস্থ হয়েছে মোট ১৯৪ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৮৬ জন, মুরাদনগর ১৬১ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২২৯ জন, লাকসামে ১০২ জন, চান্দিনায় ১২০ জন, তিতাসে ৩০ জন, দাউদকান্দিতে ৪০ জন,বরুড়ায় ২৮ জন, বুড়িচংয়ে ৯৫ জন, মনোহরগঞ্জ ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ৩০ জন,নাঙ্গলকোটে ৭৩ জন, হোমনায় ২২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩২ জন, লালমাইয়ে ১১ জন, চৌদ্দগ্রামে ৯৭ জন, আদর্শ সদরে ৭০ জন, মেঘনায় ২১ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ৩৯০ জন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি