স্টাফ রিপোর্টার:
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ রবিবার একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন মহিলা। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৮৮ জনের।
রবিবার (০৭ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
মৃত্যুর হারের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও থেমে নেই। প্রায় প্রতিদিনই আড়াই হাজারের উপরে আক্রান্ত হচ্ছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন।
২৪ ঘন্টায় ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৩৬ টি । আজ সুস্থ্য হয়েছেন ৫৭৮ জন। সব মিলিয়ে সুস্থ্য ১৩ হাজার ৯০৩ জন।























































