সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে করোনা উপসর্গ নিয়ে বাবা-ছেলের মৃত্যু,


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

হাসপাতাল ঘুরে চিকিৎসা পান নি। পরে কুমিল্লার বুড়িচং উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩ ঘন্টার ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু হয়। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মরদেহ দুটি পড়ে ছিল। করোনা আতংকে কেউ এগিয়ে আসেনি। দুপুরে মসজিদের ইমামসহ স্থানীয়রা এসে বাবা-ছেলের দাফন সম্পন্ন করে।

রবিবার (৭ জুন) ভোর ৫ টায় উপজেলার কোরপাই পূর্বপাড়া এলাকার বারেক ব্যাপারীর (৭২) মৃত্যু হয়। পিতার মৃত্যুর ৩ ঘন্টা পরেই ছেলে শাহ আলমের (৫২) মৃত্যু হয়।

জানা যায়, শনিবার সারাদিন করোনা উপসর্গ নিয়ে বাবা-ছেলে চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতালে গিয়েও চিকিৎসা পায়নি । পরে রাতে তারা বাড়িতে ফিরে আসে। ভোরে বাবার মৃত্যুর ৩ ঘন্টা পরেই ছেলের মৃত্যু হয়। পরে দীর্ঘ সময় মরদেহ দুটি বাড়ির উঠোনে পড়ে থাকে। করোনা আতংকে কেউ এগিয়ে আসেনি। পরে দুপুরে স্থানীয় মসজিদের ইমামসহ স্থানীয়রা এসে বাবা- ছেলের দাফন সম্পন্ন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি