বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দরিদ্র-অসহায়দের মাঝে চাউল বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৬.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে চলমান সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, কৃষক, বেদে সম্প্রদায়সহ প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি এর উদ্যোগে সোমবার (৮ জুন) সকাল দশটায় উপজেলার ৬টি বিজিবি ক্যাম্প থেকে একযোগে দরিদ্র-অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় আটগ্রাম বিওপি’র কোম্পানী কমান্ডার মো. বেলাল হোসেন, হাবিলদার মো. তৌহিদ, বাতিসা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. কাউছার হামিদ বাশার, স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম, সাংবাদিক, বিজিবি ক্যাম্পগুলোর কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি