স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় দেড় হাজার অতিক্রম করলো করোনা রোগির সংখ্যা। মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫১৪ জনে।
আজ নতুন করে মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ (কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে) উপজেলায় ২ জনের মৃত্যুর রিপোর্ট এসেছে । ফলে মৃত্যু সংখ্যা ৪৫ জন হয়েছে। আজকের সুস্থ্য হয়েছেন ১৮ জন। নাঙ্গলকোটে ৭ জন, বুড়িচংয়ে ৬ জন, চৌদ্দগ্রামে ২ জন, বরুড়ায় ২ জন ও তিতাসে একজন সুস্থ্য হয়েছেন।
আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশনে ২৯ জন, বরুড়ায় ৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, দাউদকান্দিতে ৪ জন, তিতাসে ৫ জন, বুড়িচংয়ে ৬ জন, চৌদ্দগ্রামে ২ জন ও নাঙ্গলকোটে ১ জন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। তিনি জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১২ হাজার ৭৩২ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৭০২ জনের। এর মধ্যে ১ হাজার ৫১৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪৫ জন এবং সুস্থ হয়েছে মোট ২৫৮ জন।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৬৩ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৭২ জন, লাকসামে ১০৩ জন, চান্দিনায় ১২৯ জন, তিতাসে ৩৯ জন, দাউদকান্দিতে ৫৬ জন,বরুড়ায় ৩৮ জন, বুড়িচংয়ে ১০৬ জন, মনোহরগঞ্জ ২৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, নাঙ্গলকোটে ৭৪ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩২ জন, লালমাইয়ে ১২ জন, চৌদ্দগ্রামে ৯৯ জন, আদর্শ সদরে ৭২ জন, মেঘনায় ২১ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ৫১৪ জন।


















































