শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা জেলাজুড়ে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২০

নাছরিন আক্তার হীরা:

কুমিল্লা জেলাজুড়ে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন।

বুধবার (১০ জুন) থেকে বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত এসব মৃত্যু হয়।

বুধবার (১০ জুন) সকালে নগরীর ২১ নং ওয়ার্ডের ইপিজেড গেট সংলগ্ন এলাকার বাসিন্দা রবিউল ইসলাম নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান।

কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর মানবিক সংগঠন “ বিবেক” এই মরদেহের দাফন সম্পন্ন করেন। এটা বিবেকের ১১তম দাফন কার্যক্রম ।

একই দিন সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে বাজারের সৈয়দ লাইব্রেরীর মালিক পুস্তক বিক্রেতা সৈয়দ আব্দুল আজিজ (৫০)  মারা যান।  সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সৈয়দ আব্দুল আজিজ ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের সৈয়দ বাড়ির মৃত সৈয়দ আবিদ হোসেনের ছেলে।

এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি