বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশে করোনায় মোট শনাক্ত ৭৮ হাজার ৫২ জন, মৃত্যু ১ হাজার ৪৯ জনের


দেশে করোনায় মোট শনাক্ত ৭৮ হাজার ৫২ জন, মৃত্যু ১ হাজার ৪৯ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। নতুন করে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৮৭ জন। একদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের।

বৃহস্পতিবার (১১ জুন ) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

২৪ ঘন্টায় ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২ টি ।

আজ সুস্থ্য হয়েছেন ৮৪৮ জন। সব মিলিয়ে সুস্থ্য ১৬ হাজার ৭৪৭ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি