শুক্রবার,৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মেসি আর রোনালদোর জন্য ক্যারিয়ার হুমকিতে দিবালার !


মেসি আর রোনালদোর জন্য ক্যারিয়ার হুমকিতে দিবালার !


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২০

ডেস্ক রিপোর্ট:

লিওনেল মেসি থাকায় জাতীয় দলে সুযোগ হয় না পাওলো দিবালার। একই ধরনের দুজন ফুটবলারকে নিতে চান না কোচ। এবার ক্লাব ফুটবলেও তার একই সমস্যা চলছে। দলের দুই তারকা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো ও পাওলো দিবালাকে নিয়ে মধুর সমস্যায় পড়েছেন জুভেন্তাস কোচ মাওরিসিও সাররি। দলে একসঙ্গে দুজনকে খেলানো যে কত কঠিন, সেটা তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে দলটির আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন রোনালদো। ক্লাবটিতে অভিষেক মৌসুমে দলের হয়ে সর্বোচ্চ গোল করেন। রোনালদো আসার পর থেকেই দিবালা কিছুটা হলেও ছন্দ হারিয়েছেন। এবারের লিগে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ ২১ গোল করেছেন পর্তুগিজ তারকা, দিবালার চেয়ে যা ৩ গুণ বেশি।

রোনালদো ও দিবালাকে একই সঙ্গে খেলানো কঠিন মনে হচ্ছে সাররির। স্কাই স্পোর্ত ইতালিয়াকে তিনি বলেছেন, ‘দিবালা অসাধারণ একজন ফুটবলার। এখন ভাবনার বিষয় হলো, তাকে ও ক্রিস্তিয়ানোকে মাঠে একসঙ্গে রাখা, কারণ তাদের একসঙ্গে খেলানো সহজ নয়। যখন দলে এমন মানসম্পন্ন দুজন খেলোয়াড় থাকে, আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই দলের বাকি সদস্যদের মানিয়ে নিতে হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি