শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে ভোরের ডাকের সাংবাদিক মোস্তফার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

করোনা উপসর্গ নিয়ে কুমিল্লার চান্দিনা উপজেলায়  গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিকের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টায় থানা রোডের ভাড়া বাসায় মৃত্যু ঘটে সাংবাদিক গোলাম মোস্তফার।

বৃহস্পতিবার বিকেলে গোলাম মোস্তফার দাফন সম্পন্ন করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বাধীন একটি স্বেচ্ছাসেবী টিম।

সাংবাদিক গোলাম মোস্তফা চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের আব্দুর রহিম এর ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ছিলেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) গাজী মাহমুদুল হাসান জানান- সাংবাদিক গোলাম মোস্তফার মধ্যে করোনার সকল উপসর্গ ছিল। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি