বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) তাদের মৃত্যু হয় ।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাকের হোসেন।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইষ্টগ্রাম বেপারি বাড়ির বিল্লাল হোসেন, শহরের অশোকতলা এলাকার শেফালী বেগম (৪৫) ও টমছমব্রিজ এলাকার রেখা রাণী দাস ।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি