বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় মারা গেলেন জেলা আ’লীগের নেতা আলকাসুর : এলজিআরডি মন্ত্রীর শোক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২০

স্টাফ রিপোর্টার:

এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আলকাসুর রহমান ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিওন)।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যক্ষ আলকাসুর রহমানের জামাতা ডা. সাইদুল হক শাওন এ বিষয়টি নিশ্চিত করেন।

এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি