শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সীমান্তে বিজিবি’র একাধিক অভিযানে আড়াই লক্ষ টাকা মাদকসহ একজন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০২০


প্রেস বিজ্ঞপ্তি:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আনন্দপুর বিওপির টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১১২/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দূর্গাপুর” নামক স্থান হতে ৩২০ বোতল ফেন্সিডিল (১,২৮,০০০/-) এবং ০৭ কেজি গাঁজাসহ (২৪,৫০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ ইসমাইল হোসেন তুষার (২২), পিতা-মৃত তোতা মিয়া, গ্রাম-দুর্গাপুর, পোষ্ট-পাথরডা বাজার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’কে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৯৩ বোতল ফেন্সিডিল (৩৭,২০০/-), ৩৬ বোতল মদ (৫৪,০০০/-) এবং ০২ কেজি গাঁজা (৭,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,৫০,৭০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি