বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনেই করোনার সংক্রমণ ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

করোনার সংক্রমণে ও করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আজ আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত থেকে বুধবার (১৭ জুন) বিকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হচ্ছে- কুমিল্লার কুচাইতলী এলাকার বাসিন্দা মতিউর রহমান (৬০), কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ জন ও লাকসাম উপজেলার ২ জন।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হচ্ছে- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২ জন মোঃ রফিকুল ইসলাম (৭০) ও ইশবাল (৫১), কুমিল্লার বুড়িচং উপজেলার ২ জন রফিকুল (৩৫) ও খালেক (৭০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সহিদুজ্জামান (৭০) এবং চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আব্দুল খালেক (৫২)।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি