শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাজুড়ে আজ রেকর্ডসংখ্যক করোনায় আক্রান্ত ১৬১ জন, মৃত্যু আরও ৩ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমনে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক আক্রান্ত হয়েছে আরও ১৬১ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৭৮ জনে।

আজকে জেলার লাকসাম উপজেলায় ১ জন,চান্দিনায় ১ জন ও নাঙ্গলকোটের ১ জনসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৬৬ জন।

এছাড়াও আজকে নতুন করে সুস্থ্য হয়েছে আরও ৪৬ জন। সুস্থ্যরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলায় ৩ জন, নাঙ্গলকোট উপজেলায় ৩ জন, সিটি করপোরেশনে ১২ জন, বরুড়ায় ৫ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ২ জন। এ পর্যন্ত জেলায় করোনা রোগী সুস্থ্য হয়েছে মোট ৬৯৭ জন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৩৭ জন, বরুড়ায় ১০ জন, চৌদ্দগ্রামে ৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৭ জন, বুড়িচংয়ে ৯ জন, লালমাইয়ে ৭ জন, মুরাদনগরে ১৮ জন, নাঙ্গলকোটে ৯ জন, দেবিদ্বারে ১৯ জন, আদর্শ সদরে ৫ জন, চান্দিনায় ৫ জন, লাকসামে ৯ জন, মেঘনায় ১ জন, দাউদকান্দিতে ৫ জন, হোমনায় ৬ জন ও তিতাসে ৫ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৩৪৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৯৩৬ জনের। এর মধ্যে মোট ২ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৫৫ জন, মুরাদনগর ২০৪ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৪৮ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৬১ জন, তিতাসে ৬৭ জন, দাউদকান্দিতে ৯২ জন,বরুড়ায় ৭০ জন, বুড়িচংয়ে ১৩৮ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১০৯ জন, হোমনায় ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৬ জন, লালমাইয়ে ২৪ জন, চৌদ্দগ্রামে ১৮৮ জন, আদর্শ সদরে ৯৭ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি