বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অর্থমন্ত্রীর দুই ভাই করোনায় আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০২০


নাছরিন আক্তার হীরাঃ
এবার প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার। এর আগে ১৫ জুন অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদ করোনায় আক্রান্ত হন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান গোলাম সারওয়ার।

গোলাম সারোয়ার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও বটে। বর্তমানে তিনি নিজ বাড়িতেই হোম আইসোলেশনে আছেন।

এর আগে ১৫ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি