মঙ্গলবার,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


শনিবার কুমেকে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২০ জুন) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৪ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীরা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হচ্ছে- ইব্রাহিম মিয়া, সিরাজ উদ্দিন, নিপেন্দ্র কুমার পোদ্দার ও আবু ইউসূফ।

আজ শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এইবিষয়টি নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি