শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে ২ পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ১২ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ২ পুলিশ সদস্যসহ নতুন ১২ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।

এর মধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।

শনিবার (২০ জুন) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সংগ্রহীত নমুনার ২০ জুন ৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। তারমধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

করোনায় আক্রান্তদের মধ্যে- চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের তহুরা বেগম (২৬) ও গোমারবাড়ীর মাসুদ রানা (৩০)। কাশিনগর ইউনিয়নের শিবপুরের শহিদুল ইসলাম (৪৩) ও সামুকসার গ্রামের লুৎফা বেগম (৬৫)। মুন্সীরহাট ইউনিয়নের আবদুল মমিন (বয়স ও গ্রাম উল্লেখ নেই)। কালিকাপুরের মেহেদী হাসান রাজু (১৯), চিওড়ার আলমগীর (৫৬), ঠিকানা বিহীন চৌদ্দগ্রাম,কুমিল্লার ইমতিয়াজ উদ্দীন (২২), ইসতিয়াক উদ্দিন (২০), বিলকিস বেগম (৩৫), ইয়াসিন (৩২) ও আরিফ মাওলা (৩০)।

ইয়াসিন ও আরিফ মাওলা থানার পুলিশ কমকর্তা বলে জানা গেছে।

এ পর্যন্ত ১ হাজার ০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৯৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২০০ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৬৫ জন ও মারা গেছে ৩ জন।

এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি