শনিবার,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০২০

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলাজুড়ে  করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো। জেলায় আজ শনিবার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪ জনে।

আজকের রিপোর্টে লাকসামে একজনকে মৃত দেখানো হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা ৮৮ জন হলো ।

আজকের রিপোর্টে ৮১ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনে ৪১ জন, তিতাসে ২০ জন , দেবিদ্বারে ১২ জন ও মনোহরগঞ্জে ৮ জন ।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- দেবিদ্বারে ১৪ জন, লাকসামে ৪ জন, চান্দিনায় ৯ জন, মনোহরগঞ্জে ৬ জন, হোমনায় ২১ জন, দাউদকান্দিতে ১২ জন, তিতাসে ৮ জন ও চৌদ্দগ্রামে ৬ জন।

শনিবার (২৭ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৮ হাজার ১০০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৬ হাজার ১৪৯ জনের। এর মধ্যে ৩ হাজার ৭৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৮৮ জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ২৭২ জন।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩০৬ জন, মুরাদনগর ২১৯ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৭৬৬ জন, লাকসামে ১৯১ জন, চান্দিনায় ১৮৮ জন, তিতাসে ৯৩ জন, দাউদকান্দিতে ১৩৯ জন, বরুড়ায় ৮৪ জন, বুড়িচংয়ে ১৫৮ জন, মনোহরগঞ্জে ৮৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫১ জন, নাঙ্গলকোটে ১৭২ জন, হোমনায় ১১০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৭৫ জন, লালমাইয়ে ৪৩ জন, চৌদ্দগ্রামে ২৩১ জন, আদর্শ সদরে ১১২ জন, মেঘনায় ২৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি