সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬ লক্ষের অধিক মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২০

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবের বাজার এলাকা থেকে মো: সাকিবুল ইসলাম (২০) নামের এক মাদক চোরাকারবারীকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন -১০ বিজিবির একটি অভিযানিক দল।

৪৮ বোতল ফেন্সিডিল এবং ১ টি মোটর সাইকেলসহ আটক করা হয় মাদক চোরাকারবারী সাকিবুল ইসলামকে।

আটককৃত সাকিবুল ইসলাম চৌদ্দগ্রামের কাঁঠালিয়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২২৮ বোতল ফেন্সিডিল, ১৮ বোতল মদ, ৬ কেজি গাঁজা, ৭৮০০ টি ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট, ১৪০ বোতল গ্রাইপ ওয়াটার, ১০ টি ভারতীয় শাড়ী এবং ৬৯০ টি কিটকাট চকলেট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৯ হাজার ৩ শত টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি