শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে ৩ ছেলে ও ২ মেয়েসহ মোট ৫ সন্তানের জন্ম


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে একজন গর্ভবতী মা জননী ৩ ছেলে ও ২ জন মেয়েসহ মোট ৫ জন সন্তান জন্ম দিয়েছেন। ওই মা জননীর বাড়ি লাকসাম উপজেলার উওরদা ইউনিয়নের পোলইয়া ইকবাল নগর এলাকায়।

আজ বুধবার এক সাথে ৫ টি সন্তানের জন্ম দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন লাকসাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন। এই খবরটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

একই মায়ের গর্ভে জন্ম নেওয়া ৫ জন শিশুকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। মা এবং তার ৫ জন সন্তান সুস্থ আছেন। ওই মা ও তার সন্তানদের জন্য সকলে দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি