শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনার বাড়েরায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা হয়।

এতে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন -ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল বারী ভূইয়া মাস্টার, আওয়ামীলীগ নেতা মো.সুলতান মাস্টার, তাজুল ইসলাম মিয়াজী নাসির, আলী আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, মো.ইয়াসিন, মো.আক্তারুজ্জামান, মো.খলিলুর রহমান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি