শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » করোনায় সশস্ত্রবাহিনীতে আক্রান্ত ৮ হাজার ৬৩৬, মৃত্যু ১২৪


করোনায় সশস্ত্রবাহিনীতে আক্রান্ত ৮ হাজার ৬৩৬, মৃত্যু ১২৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২০

ডেস্ক রিপোর্ট:

সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি। আর তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন।

আজ শনিবার (১৫ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অদ্যাবধি সশস্ত্র বাহিনীতে ৮ হাজার ৬৩৬ জন সদস্য/পরিবারবর্গ কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮৬ জন। আর বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৮২৬ জন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কর্মরত ১৩ জন সামরিক সদস্যসহ সিএমএইচে মৃত্যুবরণ করেছেন ১২৪ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি