স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-১ সংসদীয় আসনে দাউদকান্দি উপজেলায় ব্যারিস্টার নাঈম হাসানের উদ্যোগে ব্যাপক আকারে শোকদিবস পালন করা হয়।
শনিবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যারিস্টার নাঈম হাসানের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামীলীগ
ও অঙ্গ এবং তার সহযোগী কুমিল্লা-১ সংসদীয় আসনে দাউদকান্দি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং
পৌর সদরে আলোচনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাওয়া বিতরণ এবং বৃক্ষরোপণসহ আরও অন্যান্ন কর্মসূচী পালন করা হয়। সময়ের স্বল্পতার কারণে প্রতিটি অনুষ্ঠানে যোগদান করা না হলেও কুমিল্লা উত্তর জেলা আওয়মীলীগের সবেক সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান ৫টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এর মধ্যে ১. তুজার ভাঙ্গা দাউদকান্দি পৌরসদর। ২. ঢাকারগাঁও ষ্টেশন, ৩. চররায়পুর, জিংগাতলী ইউনিয়ন, ৪. নৈয়ার বাজার বালুর মাঠ, বিটেশ্বর ইউনিয়ন, ৫. চক্রতলা বাজার, মরুকা ইউনিয়ন।
লক্ষ্যনীয় প্রতিটি অনুষ্ঠানে ব্যারিস্টার নাঈম হাসানের উপস্থিতির কথা শুনে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠসনর নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্যনীয়। উনার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা বিরোধী কুচক্রি মহলের হাতে শহিদ হওয়া তার পরিবরবর্গের জন্যওে দোয়া চান। ব্যারিস্টার নাঈম হাসান আওয়মীলীগ নেতা কর্মীদের অপশক্তির বিরোদ্ধে সব সময় সোচ্চার থাকতে বলেন এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে উপনিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে বলেন। বক্তব্য শেষে দোয়া ও মাহফিল ও দুঃস্থদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

















































