শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার গোমতীর পাড়ে মাইক্রোবাসে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২০

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত হুমায়ুন কবির বাদল (৪০) নগরীর শাকতলা এলাকার এটিএম মাহাবুবুল ইসলামের ছেলে। তিনি ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। রবিবার বিকালে নগরীর কাপ্তানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদলের সহপাঠি শাকতলা এলাকার জসিম উদ্দিন জানান, রবিবার বিকালে বাদল মোটরসাইকেল যোগে গোমতীর আইলের সড়ক দিয়ে শহরে ফিরছিল। কাপ্তানবাজার এলাকা দিয়ে নগরীর আইলের সড়ক থেকে মোটরসাইকেলে নামার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক উপরে উঠছিল।

এসময় ট্রাককে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক এই বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান দুর্ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাদল মারা যায়। মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি