রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সোমবারে নতুন করে আরো ৪৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৫৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় সোমবারে নতুন করে আরও ৪৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮২ জনে।

আজকের রিপোর্টে নতুন করে চান্দিনায় ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৭ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩২ জন, বরুড়ায় ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, চৌদ্দগ্রামে ২ জন, চান্দিনায় ১ জন , ব্রাহ্মণপাড়ায় ২ জন, লাকসামে ২ জন,
ও চৌদ্দগ্রামে ২ জন।

আজকের রিপোর্টে ৩৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৩৫ জন, বরুড়ায় ৬ জন ও নাঙ্গলকোটের ১ জন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ২১৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ৩৪৯ জনের। এর মধ্যে ৬ হাজার ২৮২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৭ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৭৯৫ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি