সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় মঙ্গলবারে নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ জনের,মৃত্যুর সংখ্যা ১৫৯ জন


কুমিল্লায় মঙ্গলবারে নতুন করে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ জনের,মৃত্যুর সংখ্যা ১৫৯ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২০

স্টাফ রিপোর্ট:

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ৪৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৮ জনে।

আজকের রিপোর্টে নতুন করে সিটি করপোরেশনের ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৯ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩৩ জন, বরুড়ায় ৯ জন, নাঙ্গলকোটে ১ জন, চৌদ্দগ্রামে ১ জন ও আদর্শ সদরে ২ জন।

আজকের রিপোর্টে ৪৩ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৪০ জন ও আদর্শ সদরের ৩ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ৫২৬ জনের। এর মধ্যে ৬ হাজার ৩২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৯ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৮৩৮ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি